CLASS 9 BENGALI HIMALAY DARSHAN BY BEGUM ROKEYA SUMMARY
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
বিষয়বস্তু আলোচনা
![]() |
| CLASS 9 BENGALI HIMALAY DARSHAN BY BEGUM ROKEYA SUMMARY |
CLASS 9 HIMALAY DARSHAN SUMMARY
বেগম রোকেয়া হিমালয় দর্শন নামক প্রবন্ধে হিমালয় ভ্রমণকালে তার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন। এখানে নবম শ্রেণীর পাঠ্য হিমালয় দর্শন প্রবন্ধের সারসংক্ষেপ আলোচনা করেছি। আজকের কন্টেন্ট পাঠ করে হিমালয় দর্শন প্রবন্ধের বিষয়বস্তু তোমরা সহজেই বুঝতে পারবে।
হিমালয় দর্শন প্রবন্ধটি বেগম রোকেয়ার লেখা বেগম রোকেয়ার গ্রন্থাবলী থেকে চয়ন করা হয়েছে। লেখিকা দার্জিলিং যাচ্ছিলেন। তিনি ঠিক সময়ে শিলিগুড়ি স্টেশনে পৌঁছালেন। এখান থেকে হিমালয়ান রেল গাড়িতে চেপে তিনি দার্জিলিং যাবেন।
এই রেলগাড়ি ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি থেকে অনেক ছোট। হিমালয়ান রেল গাড়ি খেলনা গাড়ির মত খুব সুন্দর। গাড়িগুলি এত নিচু যে, যাত্রীরা অনায়াসে গাড়ি চলাকালে ওঠানামা করতে পারে।
হিমালয়ান রেল গাড়ি এঁকেবেঁকে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে। গাড়িটি চলার সময় কটাকট শব্দ হচ্ছে। গাড়ির জানালার মধ্য দিয়ে প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে দেখা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে ঘন অরণ্য, কখনো উঁচু পাহাড়ের চূড়া।
সমুদ্র লেভেল থেকে তিন হাজার ফুট উপরে উঠেও লেখিকা শীত বোধ করছিলেন না। তার মনে হচ্ছিল, তিনি যেন মেঘের ভেতর দিয়ে চলেছেন। নিচের উপত্যকায় কুয়াশা জমেছিল এবং তা দেখে নদী বলে মনে হচ্ছিল। এত উঁচু থেকে নিচের গাছপালা ঘাস সবই খুব সুন্দর লাগছিল।
CLASS IX BENGALI HIMALAY DARSHAN BY BEGUM ROKEYA SUMMARY
লেখিকা এত সৌন্দর্য এর আগে দেখেননি। সেখানে হলুদ রঙের চায়ের বাগিচা ছিল এবং সেগুলি প্রকৃতির শোভা অনেক বাড়িয়ে তুলেছিল। হেঁটে চলা শুরু পথগুলিকে দেখে পৃথিবীর সিঁথির মত মনে হচ্ছিল। পৃথিবীকে তিনি এখানে নারী বলে কল্পনা করেছেন।
যাওয়ার সময় লেখিকা অনেকগুলি ঝরনা দেখতে পেয়েছিলেন। পর্বত শৃঙ্গ থেকে সবেগে জল নিচে নেমে আসছে। ঝরনার এই সৌন্দর্য তিনি বর্ণনাতীত মনে করেছিলেন। তার মনে হয়েছিল এটি ঈশ্বরের অনির্বচনীয় মহিমা। এমনই ঝর্ণাধারায় সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। রেলগাড়ি জল পরিবর্তনের জন্য একটি ঝর্ণার কাছে দাঁড়িয়ে ছিল।
এরপর রেলগাড়ি আরো উঁচুতে উঠতে লাগলো। লেখিকা এখন চার হাজার ফুট উপরে থাকলেও খুব বেশি ঠান্ডা অনুভব করছিলেন না। তবে এতক্ষণ ধরে গরমের কারণে যে অস্বস্তি বোধ করছিলেন তা এখন আর নাই। তখন অল্প অল্প বাতাস বইছিল। অবশেষে লেখিকা কার্শিয়াং স্টেশনে পৌঁছালেন।
কার্শিয়াং স্টেশনের কাছে লেখিকার বাসা ছিল। তবে তিনি একটি ভুল করেছিলেন। তার জিনিসপত্রগুলি ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় জিনিসপত্রগুলি ফিরে এলে তিনি গৃহসুখ অনুভব করলেন। সেখানের জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর।
চারিদিকে ঘন কুয়াশা। সেখানের বাতাস অত্যন্ত পরিষ্কার ও হালকা। সেখানে সূর্য, মেঘ ও বাতাসের লুকোচুরি খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। লেখিকা সেখানে দীর্ঘ ঢেঁকি গাছ দেখে আনন্দ পেয়েছিলেন। বনে বাঘ না থাকলেও সাপ এবং জোঁক আছে।
পাহাড়ি ভুটিয়ানিরা কঠোর পরিশ্রম করে। তারা দু মন বোঝা পিঠে নিয়ে অনায়াসে পাহাড়ে চলাফেরা করতে পারে। সেখানে মেয়েরা পুরুষের সমান রোজগার এবং পরিশ্রম করতে পারে, তারা অবলা জাতি নয়। তারা পরিশ্রম করে, সাহসী এবং সত্যবাদী। তবে শহুরে মানুষের সংস্পর্শে এসে তারা অসভ্য হয়ে উঠছে।
লেখিকার বাসা থেকে ঝর্ণা দেখা যায়। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। তিনি বঙ্গোপসাগর এবং পাহাড় দেখে ঈশ্বরের বিরাটত্ব অনুভব করেছেন । পৃথিবীর সৌন্দর্য দেখে তার পিপাসা যেন মেটে না।
চিত্র দেখে যেমন চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, তেমনি এই পাহাড় এবং ঝরনা দেখে ঈশ্বরের মহিমা অনুমান করা যায়। কেবল কতকগুলি মন্ত্র উচ্চারণ করলে ঈশ্বরকে পাওয়া যায় না।
একান্তমনে ঈশ্বরের আরাধনা করতে হয়। প্রকৃতির সৌন্দর্যের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এভাবে লেখিকা তার মনের অনুভূতি প্রকাশ করেছেন।
HIMALAY DARSHAN, HIMALAY DARSHAN BEGUM ROKEYA, BEGUM ROKEYA HIMALAY DARSHAN, CLASS9, CLASS9 BENGALI, CLASS 9 HIMALAY DARSHAN, CLASS 9 HIMALAY DARSHAN

0 মন্তব্যসমূহ